সোমবার, ১ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় জুমার নামাজ শেষে ফেরার পথে হামলায় যুবক আহত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নে মো. জাহেদুর রহমান নামে এক যুবক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁর চাচাতো ভাই ও স্বজনেরা উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, এ হামলার পেছনে প্রভাবশালী একটি মহলের ইন্ধন থাকতে পারে। তাঁদের মধ্যে কেউ কেউ উপজেলা চেয়ারম্যান শুয়েব আহমদ ও হেফাজত নেতা বুলবুল আহমদের নাম উল্লেখ করলেও এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।