শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় জমি নিয়ে বিরোধ:  শিতল বাবুর অভিযোগ মিথ্যা দাবি  করে পাল্টা অভিযোগ ব্যবসায়ীর 



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা চত্বরের ইত্যাদি স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী সায়ফুর রহমান। তাঁর দাবি, পাল ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন পালের কাছ থেকে বায়নামূলে জমি কেনার পর থেকেই এ বিরোধের সৃষ্টি। সম্প্রতি শিতল বাবু তাঁর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পাল্টা অভিযোগ তুলেছেন।

 সংবাদ সম্মেলনে ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবাদুর রহমান, উজ্জ্বল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ ও জাফর আহমদ।

লিখিত বক্তব্যে সায়ফুর রহমান বলেন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের পাল ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বড়লেখা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন। তাঁর অনুরোধে তিনিও চুক্তিপত্রের মাধ্যমে সুমন পালের সঙ্গে আর্থিক লেনদেন করেন। একপর্যায়ে সুমন পাল কাঠালতলী মৌজায় তাঁর কেনা সাড়ে ৫৫ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ জমিটির মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে বায়নাপত্র সম্পাদন করা হয়। এ সময় তিনি ১৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং সুমন পাল জমির দখল বুঝিয়ে দেন। চুক্তি অনুযায়ী, ছয় মাসের মধ্যে বাকি টাকা নিয়ে জমির দলিল নিবন্ধন করে দেওয়ার কথা ছিল। কিন্তু ৩১ মার্চ সুমন পাল ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন।

তিনি বলেন, সুমন পালের আত্মগোপনের পর তাঁর কাছে টাকা পাওনাদারেরা ব্যবসাপ্রতিষ্ঠানে ভিড় করেন। এ নিয়ে ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে শিতল বাবুও সুমন পালের কাছে প্রায় ১২ লাখ টাকা পাওনা থাকার কথা জানান। ২৭ মার্চ টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকে সুমন পালকে খুঁজে পাচ্ছেন না বলে তিনি প্রতিবেদককে জানিয়েছিলেন।

সায়ফুর রহমানের অভিযোগ, বায়নামূলে কেনা জমির পরিচর্যা করার সময় রীনা রানী ধর, শিতল বাবু ও চয়ন ধর তাঁকে জমি থেকে সরে যেতে হুমকি দেন। তাঁরা দাবি করেন, রীনা রানী ধর সুমন পালের কাছ থেকে জমিটি কিনেছেন। এ নিয়ে প্রশ্ন তুলে সায়ফুর রহমান বলেন, সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কীভাবে রীনা রানী ধরকে জমিটি নিবন্ধন করে দিলেন, তা তদন্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে রীনা রানী ধর বড়লেখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৫০/২০২৩ (বড়) নম্বর মামলা করেন। আদালত মামলাটি খারিজ করে দেন। পরে রীনা রানী ধরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. ৪০১/২০২৩ নম্বর মামলা করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন সায়ফুর রহমান। তাঁর অভিযোগ, জমি নিয়ে মামলা চলমান এবং জমিটি তাঁর দখলে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের দলিলের ভিত্তিতে কীভাবে জমির নিবন্ধন ও নামজারি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিতল বাবুর করা অভিযোগের বিষয়ে সায়ফুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। শিতল বাবু নিজেই মানিলন্ডারিংসহ ১৩টি মামলার আসামি বলে উল্লেখ করেছেন। এসব অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।