শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় দক্ষিণগুল চা বাগানের চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণগুল চা বাগানের চার শতাধিক প্রাপ্তবয়স্ক ও উৎপাদনশীল চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরের দিকে বাগানের একটি টিলায় এসব গাছ কেটে ফেলা হয় বলে ধারণা করছে বাগান কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

দক্ষিণগুল ও লক্ষ্মীছড়া (কেরামতনগর) চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম জানান, শনিবার চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে বাগানের শ্রমিকদের ছুটি ছিল। এদিন কেউ কাজে যাননি। ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন শ্রমিক ও সেকশন চৌকিদার বাগানের একটি টিলার একপাশে কেটে ফেলা চা গাছ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাগানের সহকারী ব্যবস্থাপককে জানান।

খবর পেয়ে তিনি সহকারী ব্যবস্থাপককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা দেখতে পান, দুর্বৃত্তরা টিলার একপাশের চার শতাধিক প্রাপ্তবয়স্ক ও উৎপাদনশীল চা গাছ কেটে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রেখেছে। ধারণা করা হচ্ছে, শনিবার ভোরের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

বাগান ব্যবস্থাপক আরও জানান, উৎপাদনশীল এসব চা গাছ কেটে ফেলায় বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বাগানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।