সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বালু বিক্রি: প্রশাসন নির্বিকার, চলাচলে চরম দুর্ভোগ



বিজ্ঞাপন

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার-শমশেরনগর সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি স্থানীয় চক্র। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল হয়ে থাকায় জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের ওপর ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে।

উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা কুনিমুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, মনু নদী থেকে উত্তোলিত বালু সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। এসব বালু বিক্রির জন্য সড়কের উপর বড় বড় ট্রাক দাঁড় করিয়ে এক্সকাভেটরের মাধ্যমে বালু তোলা হচ্ছে। ফলে সড়ক সরু হয়ে যানজট লেগেই থাকে। এছাড়া সড়কের ওপর ছড়িয়ে পড়া বালুর কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কের জায়গা দখল করে বালু বিক্রির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দিনরাত সবসময় বালু বিক্রি করা হয়। একসাথে অনেকগুলো ড্রাম ট্রাকে দাঁড় করিয়ে বালু উত্তোলন করা হয়। এসব গাড়ি এখানেই আবার ঘুরানো হয়। সাধারণ মানুষের চলাচলের অনেক কষ্ট হয়। বিষয়টি প্রশাসনের কর্মকর্তারা দেখেও কোন পদক্ষেপ নিচ্ছেন না। এছাড়া ব্রীজের কাছাকাছি স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

মোটরসাইকেল চালক সাঈদুল ইসলাম বলেন, প্রতিদিন এই পথে সন্তানকে নিয়ে স্কুলে যাই। বালু উড়ে এসে আমার বাচ্চার চোখে পড়ে অসুস্থ হয়ে পড়েছে। প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয়।

হাজিপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান বলেন, এই সড়ক দিয়ে চলাচলের সময় আমাদেরও চরম ভোগান্তি হয়। চোখ-মুখে বালু ঢুকে যায়। আমরা নিষেধ করলেও কেউ কথা শোনে না।

এ বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, সড়কের উপর কোনোভাবেই বালু বিক্রি করা যাবে না। বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা প্রশাসনকে জানানো হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।