মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ইউএনও’র সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময়



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম মাহবুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার বিকেল তিনটায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হাজীগঞ্জ বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান, ড্রেনেজব্যবস্থার কাজ দ্রুত সম্পন্ন, বাজারের সৌন্দর্যবর্ধন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্যসচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য মোহাম্মদ আবুল হোসাইন, রায়হান মো. মুজিব, ইসমাইল হোসেন, কামরান আহমদ ও জুবের আহমদ প্রমুখ।