নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজারের যানজট, ময়লা-আবর্জনা অপসারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সাথে মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এডহক কমিটির নেতৃবৃন্দ।
রোববার (১০ মে) বড়লেখা পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার এলাকায় যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার দিলিপ বড়ুয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক এবং সদস্য মোহাম্মদ আবুল হোসাইন, ইসমাইল হোসেন, শামীম আহমদ, রায়হান মোহাম্মদ মুজিব, আবুল হোসেন, কামরান আহমদ, সাকিব চৌধুরী ও জুবের আহমদ প্রমুখ।




