রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। শনিবার (১২ জুলাই) দুপুরে বড়লেখা পৌর শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এনসিপি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণবাজার নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব তামিম আহমেদ, বড়লেখা উপজেলার সমন্বয়ক আবু হাসান, শিক্ষার্থী আশরাফ মাহমুদ রাহী, আব্দুস সামাদ সাঈদ, রয়হান আহমদ ও আব্দুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা আইয়েম জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। এই দেশে আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সন্ত্রাস চলতে দেওয়া হবে না। ছাত্রসমাজ জেগে উঠেছে। সারা দেশে দখলদার চাঁদাবাজ চক্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।