মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন



বিজ্ঞাপন

হবিগঞ্জ প্রতি‌নি‌ধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শানখলা ইউনিয়‌নের পানছড়ি আশ্রায়ন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৫৫)। তিনি পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, পারিবারিক বিষয় নিয়ে গতকাল রাতে নূর আলমের সঙ্গে সেলিম মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম মিয়া নূর আলমকে ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই সেলিম পালিয়ে যান। রাতে অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে তাকে উপ‌জেলার শানখলা ইউনিয়‌নের ডেউয়াতলী স্কুলের পাশ থেকে আটক করা হয়। সেলিম প্রাথ‌মিক ভা‌বে পু‌লি‌শের কা‌ছে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন।

নিহ‌তের লাশ হ‌বিগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সে‌লিম‌কে আদাল‌তে তোলা হ‌বে।