নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা কার্যালয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহসেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুব নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল ও জাবের আহমদ।
এ সময় দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবকদের অংশগ্রহণে শহরে র্যালী বের করা হয়।




