বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠুর সাথে বড়লেখার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ



বিজ্ঞাপন

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদ বড়লেখা উপজেলা ও পৌর কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদারের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাংগঠনিক ও রাজনৈতিক আলোচনা হয়। এ সময় বড়লেখা ও জুড়ী উপজেলার সার্বিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।

আলোচনায় এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, বিভিন্ন বিষয় উপলব্ধি করেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। বিশেষ করে সংসদীয় আসনের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে মেগা পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় বড়লেখা ও জুড়ী উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কমিটি গঠনের কাজ তরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে জোটের অংশীদার হিসেবে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী সংগঠনে রূপান্তরে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এমপি।

এমপি মহোদয়ের আন্তরিক বক্তব্য, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা এবং উন্নয়ন উদ্যোগের কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দও সরকারের অংশীদার হিসেবে বড়লেখা ও জুড়ী উপজেলায় জোট সরকারের সেবা ও লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার করেন।

নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠুর হাতকে আরও শক্তিশালী করতে গণঅধিকার পরিষদ বড়লেখা ও জুড়ী উপজেলা টিম পাশে থাকবে। একই সঙ্গে তাঁকে বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে দেখতে প্রচার ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তারা।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ ও স্বাধীনতাবিরোধী সব অদৃশ্য ও অশুভ শক্তি এবং দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলায় গণঅধিকার পরিষদ বড়লেখা ও জুড়ী উপজেলা কমিটির নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

সভায় গণঅধিকার পরিষদ বড়লেখা উপজেলার মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমানা ফেরদৌস এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠুর দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বড়লেখা উপজেলার সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বড়লেখা উপজেলা কমিটির সভাপতি আলী আজাদ, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ জামিল, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, বড়লেখা পৌর কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খোকন, বড়লেখা সদর ইউনিয়নের সংগঠক জসিম উদ্দিন, নারী নেত্রী খালেদা বেগম নাজমা, জুড়ী উপজেলার সংগঠক তুতিউর রহমানসহ গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।