রবিবার, ১৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখা থানার ওসির সঙ্গে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা হাজীগঞ্জ বাজার ও পৌর শহরের যানজট নিরসন, ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ফুটপাত দখলমুক্ত করতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে বড়লেখা থানায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বাজার ও শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং যানজট কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

বিশেষ করে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হওয়ায় ওসি মনিরুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য মোহাম্মদ আবুল হোসাইন, রায়হান মো. মুজিব প্রমুখ।