নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার (১১ মে) রাতে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড়লেখা হাজীগঞ্জ বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার এলাকায় পুলিশ টহল জোরদার, যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা এবং বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য মোহাম্মদ আবুল হোসাইন, রায়হান মো. মুজিব, ইসমাইল হোসেন, আবুল হোসেন, কামরান আহমদ, জুবের আহমদ প্রমুখ।



