মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় এক কেজি গাঁজাসহ রিপন রবি দাস (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে উপজেলার অহিদাবাদ চা বাগানের পাঞ্জা খানা মসজিদসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিপন রবি দাস উপজেলার কালিকাবাড়ী চা বাগান এলাকার শিবচরণ রবিদাসের ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।