সোমবার, ১৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে পবিত্র “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে স্থানীয় জামায়াতে ইসলামী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ এমদাদুল ইসলাম।

ইফতার মাহফিলে উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ।

আরও বক্তব্য দেন উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল মোহাইমিন, উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মুফতি জিয়াউল হক, উপজেলা যুব বিভাগের সহসভাপতি সাহেদুল ইসলাম সুমন, সহসেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না এবং যুব নেতা আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন যুব বিভাগের নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি কবির হোসেন টিপু, সদর ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, সুজানগর ইউনিয়ন সেক্রেটারি উমেদ আলী, শিপার আহমদ প্রমুখ।