বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জাতীয় আজিমুশ্বান ইজতেমা সফল করতে বড়লেখায় আঞ্জুমানের সাধারণ সভা



বিজ্ঞাপন

আগামী ৩০ অক্টোবর ২০২৬ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় আজিমুশ্বান ইজতেমা সফল করার লক্ষ্যে বড়লেখায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বাদ মাগরিব বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা হিফজুল কোরআন মাদরাসা মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার আমীর মুফতি আব্দুল কাদির (দক্ষিণভাগী) হুজুরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন শাখার নাজিম মাওলানা কাওছার আহমদ।

সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুস সবুর, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ সাদ আমীন (বর্ণভী), জেলা আমীর, নায়েবে আমীরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় আজিমুশ্বান ইজতেমা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি