নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ মে) বিকেলে বড়লেখা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল গণী, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক প্রমুখ।





