মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কয়েস লোদীকে ছেড়ে দিয়েছে পুলিশ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসা থেকে শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জন এবং উপশহর এলাকা থেকে আরো অন্তত ৪ জনকে আটকের পর যাচাইবাছাই শেষে ৬ নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কয়েস লোদীসহ বাকিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখনো পুলিশি হেফাজতেই আছেন ডা. শাহরিয়ার সহ ৬ নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর।

তিনি বলেন, নগরীর সুবাহনীঘাট থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।