শুক্রবার, ৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চৌমুহনী বাসস্ট্যান্ডে বৃদ্ধ নারী-পুরুষের ওপর হামলা, আতঙ্ক



বিজ্ঞাপন

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার শহরের চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধ নারী ও পুরুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ৩ মার্চ বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে হামলা চালায়। এ সময় বিয়ানীবাজার এলাকার নুরুন নেছা (৮০) তার স্বামী ও ভগ্নিপতির সঙ্গে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। রিকশায় ওঠে কোথাও যাওয়ার চেষ্টা করার সময় দুর্বৃত্তরা হকিস্টিক সদৃশ লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে নুরুন নেছা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা নুরুন নেছার স্বামীকেও আঘাত করার চেষ্টা করে। তবে এ সময় ভগ্নিপতি হকিস্টিকটি ধরে ফেললে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে বাসস্ট্যান্ডের দুইজন ড্রাইভারের সহযোগিতায় আহতদের মৌলভীবাজারের পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পুরো বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিষয়টি মুখে মুখে ছড়িয়ে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসস্ট্যান্ড মালিক সমিতির সভাপতি সৈয়দ চৌধুরী।

তিনি বলেন, “একজন বৃদ্ধ নারী ও পুরুষের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও বেদনাদায়ক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

খবর পেয়ে আমাদের প্রতিনিধি হাসপাতালে গেলে আহতদের পরিবারের সদস্যরা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত নুরুন নেছার বাড়ি বিয়ানীবাজার এলাকায়। তিনি বড়লেখা থেকে বাসযোগে মৌলভীবাজারে এসেছিলেন।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।