শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন জনসহ গ্রেফতার ৫



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে পাঁচজনকেই মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালায়। অভিযানে বড়লেখা পলি ক্লিনিকের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-রাজনগর উপজেলার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ঠিকাদার খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩) এবং নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে মো. আলম (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সূত্র জানায়, ঠিকাদার খালেদ মাহমুদের বাড়ি রাজনগরে হলেও তিনি দীর্ঘদিন ধরে বড়লেখায় বসবাস করছেন। ঠিকাদারীর আড়ালে তিনি ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এদিকে একই দিন মধ্যরাতে পৃথক অভিযানে পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে বর্ণিচক এলাকার পংকি মিয়ার ছেলে মো. কলিম উদ্দিন (৩০)-কে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার বিকেলে বলেন, ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে এবং পৃথক ধারায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনকেই শনিবার দুপুরে মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।