মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আনোয়ার হোসেন (২৩) নামে এক রাজমিস্ত্রী।

রোববার সাড়ে আটটার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দক্ষিণ পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো দুই মোটরসাইকেল আরোহী।

নিহত রাজমিস্ত্রি আনোয়ার হোসেন বড়লেখা পৌরসভার মহুবন্দ (ইয়াকুবনগর) এলাকার নুর উদ্দিনের ছেলে। রোববার রাতে বিয়ানীবাজারে কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।