মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

এক সপ্তাহেও খোঁজ মিলেনি গোলাপগঞ্জের ফাহিমের



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:: এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের কিশোর মো: ফাহিম আহমদ (১৭) । গত রোববার (২৫ জুন) নিখোঁজ হয় সে। ফাহিম আহমদ সুনামপুর গ্রামের মো: বিলাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় ফাহিমের পিতা বিলাল উদ্দিন সোমবার (৩জুলাই) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১২টার দিকে (২৫ জুন) গরু বিক্রয় করার টাকা আনতে শীলঘাটে যায় ফাহিম। এরপর দুপুর আড়াইটার দিকে যে ব্যক্তি গরু ক্রয় করেছেন তিনি ঢাকাদক্ষিণ একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফাহিমের হাতে ৫০হাজার টাকা দেন। বিষয়টি তাৎক্ষণিক ফাহিম তার বাবাকে জানায়। এরপর থেকে সে টাকা সহ আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি তার পরিবার।

ও ব্যাপারে ফাহিমের পিতা বেলাল আহমদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি। আমার ছেলের খোঁজ কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকলে আমার সাথে (মোবাইল-০১৮২০-২৮১২৬৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। এছাড়াও গোলাপগঞ্জ মডেল থানায়ও যোগাযোগ করার আহবান জানানো হয়।