রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দক্ষিণ সুনামগঞ্জে বেইলী সেতু ভেঙে যান চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া বাজার এলাকায় বেইলী সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় গত একসপ্তাহ ধরে জেলা সদরের সাথে জগন্নাথপুর উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার লাখো মানুষ।

গতকাল মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগ ওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছে।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে সেতুর একটি অংশ ভেঙে যায়। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভেঙে যাওয়া সেতুটি মেরামত কাজ চলছে। ২/১ দিনের মধ্যে মেরামত কাজ শেষ হবে।’

শুক্রবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভেঙে যাওয়া বেইলী সেতু পরিদর্শন করেন এবং দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।