
নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আজিজুর রহমান খন্দকার (পংকু মাস্টার)-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০২২ সালের ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা আজিজুর রহমান খন্দকার শিক্ষকতার পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
মরহুমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি




