মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিয়াজ উদ্দীন যোগ দিলেন গ্রীনহিল স্টেট কলেজে



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন সিলেট নগরীর গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কলেজের শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ ক্যাম্পাসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদানকালে কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিশু দেবনাথ, সাবেক সভাপতি ও পরিচালক পুলিন রায়, সাবেক সভাপতি ও পরিচালক খায়রুল হাছানসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. নিয়াজ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৩ সালের ২৪ জুন প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৫ সালের ১ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন মো. নিয়াজ উদ্দীন। তিনি সিলেটের স্বনামধন্য লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর সম্পাদনা সহযোগী এবং সিলেট সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াদুবাগের স্থায়ী বাসিন্দা মো. নিয়াজ উদ্দীন বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন।

অধ্যক্ষ পদে যোগদানের পর তিনি মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী ও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এদিকে ‘ভাস্কর’-এর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় মো. নিয়াজ উদ্দীনকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।