বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজার-১ আসনে এগিয়ে নাসির উদ্দিন আহমদ মিঠু



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বড়লেখা উপজেলার ৬৯টি কেন্দ্রের ৩০টির এবং জুড়ী উপজেলার ৪৪টি কেন্দ্রের সবকটির ফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু এগিয়ে রয়েছেন। ৭৪টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৪৭ হাজার ২১৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।