রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সাংবাদিক মিজানুর রহমান আর নেই



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় তিনি সিলেটের শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামে মৃত মনোহর আলীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতা নিয়ে চলতি বছরের অক্টোবর মাসে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হয়ে বোনের বাসা শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় অবস্থান করছিলেন। সেখানেই রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি বড়লেখার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ রোববার রাত ৯টায় বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।