সোমবার, ১৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় কেএসকেপি’র উদ্যোগে ২’শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ (কেএসকেপি)-এর উদ্যোগে ইফতার সামগ্রী করা হয়েছে। শনিবার কাঠালতলী বাজারে ২০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত থেকে মানুষের হাতে ইফতার তুলে দেন।

ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আবির, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, ক্রিয়েটিভ অ্যান্ড প্ল্যানিং ডিরেক্টর মো. মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হুসেন, অর্থ সম্পাদক আব্দুল গফফার, সহ-অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, দপ্তর সম্পাদক সুহেল আহমদ, প্রচার সম্পাদক মর্তুজা আলী, সদস্য আবু মুসা রায়হান, কিবরিয়া আল মাহমুদ, নাবিল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএসকেপির সাধারণ সম্পাদক সাব্বির আবির বলেন, রমজানের শিক্ষা থেকেই মানবিকতার এই ছোট উদ্যোগ। রোজাদারদের সঙ্গে ইফতার ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন।

সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ বলেন, রমজানের পবিত্রতায় রোজাদারদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনের কর্মসূচি শেষে তারা জানান, আরও দুই দিন এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।