মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে শায়েস্তাগঞ্জের তরুণ নিহত
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে সজিব মিয়া (১৯) নামে শায়েস্তাগঞ্জ উপজেলার এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে জেদ্দার একটি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজিব হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামের মিলন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব যান সজিব। সেখানে জেদ্দার একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করতেন তিনি। রোববার বিকেলে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া।