মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে  ববি অ্যান্ড ব্রাদার্স ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, ওষুধ সংরক্ষণের ফ্রিজে খাবার রাখা এবং একই কন্টেইনার দিয়ে একাধিক রোগীর নমুনা সংগ্রহের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও গালিব চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।