মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্ভাব্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও সমাজসেবী রাহেলা বেগম সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রাহেলা বেগম বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের জীবনে সমানভাবে পৌঁছে যায়। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি





