নিজস্ব প্রতিবেদক:: চলতি বছরের ইবতেদায়ী (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বনামধন্য হাইটেক ইসলামিক একাডেমির ছয়জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে দুইজন ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো চৌধুরী হিসাম উদ্দিন ও ওয়াহদিয়া হোসাইন। তারা দুজনই উপজেলা পর্যায়ে ছেলে ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিশেষ সাফল্যের স্বাক্ষর রেখেছে।
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে হাবিবুর রহমান রাফিদ, শাহরিয়ার নাফিজ, ফাতিমা জান্নাত আশা ও তাসনিয়া জান্নাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত পাঠদান, শিক্ষকদের তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের ধারাবাহিক অনুশীলনের ফলে এ সাফল্য এসেছে। শিক্ষার্থীদের এই অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্যে তারা আনন্দিত। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা কাজ করবেন।



