নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাকের ধাক্কায় ফাতিমা বেগম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (দুপুরে) উপজেলার চুকারপুঞ্জি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতিমা ওই গ্রামের ফয়জুর রহমানের মেয়ে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে জানান, ট্রাকের ধাক্কায় এক শিশু মারা গেছে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




